প্রাচীনকাল থেকেই মেহেদী সৌন্দর্যের উপাদান হিসেবে ব্যবহার করা হয়।চুলের যত্নে মেহেদী গুড়ার গুরুত্ব অপরিসীম। জেনে নেয়া যাক চুলের জন্য মেহেদী গুড়ার উপকারিতা এবং ব্যবহার বিধি। চুলের যত্নে: উপকারিতা: * চুলের গোড়া মজবুত করে চুল পরা বন্ধ করে। * চুলের উজ্জ্বলতা বৃদ্ধি করে। * নতুন চুল গজাতে সাহায্য করে। * চুলের তৈলাক্ত ভাব দূর করে। * চুলের খুশকি দূর করে। * চুলের রুক্ষতা দূর করে। * চুলের আকর্ষণীয় রঙ আনতে সাহায্য করে। ব্যবহারবিধি: * ডিম,অ্যালো অলিভ অয়েল ও মেহেদী গুড়া মিশিয়ে প্যাক বানিয়ে চুলে ব্যবহার করা যায়। * লেবুর রস, টক দই ও মেহেদীর এক সাথে মিশিয়ে প্যাক বানিয়ে চুলে লাগিয়ে নিন।শুকিয়ে গেলে শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন। * মেহেদীর গুড়া, অ্যালো অলিভ অয়েল মিশিয়ে প্যাক বানিয়ে চুলে ব্যবহার করতে পারেন। * মেহেদী গুড়া, আমলকি গুড়া, জবার গুড়া এক সাথে প্যাক বানিয়ে চুলে ব্যবহার করতে পারেন। * মেহেদী ব্রাম্মি, আমলকি ও শিকাকাই একসাথে মিশিয়ে চুলে ব্যবহার করতে পারেন। * এই প্যাকটি তৈলাক্ত স্ক্যাপের জন্য মেহেদী গুড়া,মুলতানি মাটির গুড়া সাথে নারিকেল তেল মিশিয়ে সমস্ত চুলের আগাগোড়া পর্যন্ত লাগিয়ে রেখে শুকানো পর্যন্ত অপেক্ষা করুন। তারপর ভালোভাবে চুলে শ্যাম্পু করে ফেলুন।